উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আ.লীগকে জয়ী করতে হবে

0

চট্টগ্রাম : বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন ও ভিশন ২১ বাস্তবায়ন উপলক্ষে ৩৫নং বক্সিরহাট ওর্য়াড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবকলীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার ১৭ মে বিকেলে খাতুনগঞ্জস্থ আমিন মার্কেটে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবছার উদ্দীনের সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু মোহাম্মদ ইউছুপ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার, শ্রমবিষয়ক সম্পাদক ওমর আলী,আইন বিষয়ক সম্পাদক শওকত ইসলাম দুলাল, তথ্য ও গবেষনা বিষক সম্পাদক দোলন দাশ গুপ্ত, সম্পাদক মন্ডলির সদস্য মোঃ সালাউদ্দিন, ধর্ম বিষয় সম্পাদক শাহ কামরুল, জসিম উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান,যুবলীগ নেতা সাঈদ হোসেন সোহেল,এইচ এম জামশেদ নুর ,সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক আকতার হোসেন, গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, আবদুল হান্নান, মো:মনছুর, নগর ছাত্রলীগের সদস্য ফাহাদ আসিফ, চবি ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মারুফ, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলগি নেতা আব্দুল্লাহ আল নোমান, নগর যুবলীগ নেতা সালাউদ্দিন, আমিনুল কবির সুমন, হোসেন রাজু, মোঃ নবাব,মোঃ জামাল উদ্দিন,নোমান সাঈফ, নোমন কলেজ ছাত্রলীগের আহবায়ক আজমীর শাহ, রিপন মল্লিক, জিকু, সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় প্রকাশ করেন এবং সকল নেতীবৃন্দ আওয়ামী সরকারের উন্নয়ন সমূহ প্রচার করে সাধারণ জনগনের মধ্য ছড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.