শুরু হলো রংধনু ফাউন্ডেশনের ঈদ ইভেন্ট “ঈদের খুশি-২০১৮”
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: শুরু হলো রংধনু ফাউন্ডেশনের ঈদ ইভেন্ট “ঈদের খুশি-২০১৮”।
২০১৪ সাল থেকে হয়ে আসা এই ইভেন্টের মূল উদ্দেশ্য গরীব অসহায় শিশুদের শপিং করিয়ে দেওয়া। শিশুরা নিজেই শপিং সেন্টার থেকে পছন্দের জামা কিনে নেয়।
আজ শনিবার (২৬ মে) উদ্ভোধনী কার্যক্রমে রংধনু ফাউন্ডেশন কর্তৃক স্কলারশীপ পাওয়া শিক্ষার্থীদের নতুন জামা কিনে দেওয়া হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লাকী প্লাজায় অবস্থিত শৈলী কালেকশনের মালিক এবং সংগঠনের মেম্বার মাহবুবুর রহমান, সাহাদাত হোসেন,আকিব মোহাম্মদ আসিফ,এস এম সম্রাট,তানিয়া সুলতানা, মাহমুদুল হাসান,শাহবাজ, কাজী নুসরাত জাহান,উম্মে হাফসা,তন্নী দাশ গুপ্তা, নুসরাত জাহান, ফারজানা আকতার এবং সাঈদ ইমরান প্রমুখ।
ফাউন্ডেশনের সদস্য উম্মে হাফসা বলেছেন,” আমরা যেভাবে শপিং করি তারাও সেভাবে শপিং করবে। ঈদের আনন্দ পাওয়ার অধিকার তাদেরও আছে”।
ফাউন্ডেশনের সদস্য কাজী নুসরাত জাহান বলেছেন, ” এই কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে “।
