নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাঘরের বর্ধিত সভা ও ইফতার অনুষ্ঠান ২৫ মে’১৮ শুক্রবার “খেলাঘর”-চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভা টিএমটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য প্রবীণ সাংবাদিক-লেখক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চবি আইন অনুষদের ডীন অধ্যাপক এ বি এম আবু নোমান, কেন্দ্রীয় সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, রেজাউল করিম, অধ্যাপক ভগীরত দাশ, সাংবাদিক ম শামসুল হক, সিরাজুল হক বাদশা, এডভোকেট বিধান বিশ্বাস, শৈবাল আদিত্য, ডা. জয়দত্ত বড়ুয়া, সুবিমল বসু, সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার মিন্টু কুমার দাশ ও শাখা আসর সমুহের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় জেলাধীন শাখা আসর সমূহের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভা স ালন করেন দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু। পরে সভা ইফতার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
