বাকলিয়ায় প্রবাসী জন উন্নয়ন সংঘের ইফতার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: পশ্চিম বাকলিয়ায় প্রবাসী জন উন্নয়ন সংঘের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রোববার  সকালে ১০০ গরীব দুঃস্থের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী জন উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আতাহার আলী সরদার। বাকলিয়া থানার এসআই মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সংঘের উপদেষ্টা হাজী মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন উপদেষ্টা হাজী মো.হারুনর রশীদ সওদাগর,রেজাউল করিম, মো.আলমগীর আলম,সদস্য মো.হুমায়ুন কবির,নুরুল আবছার, শফিউর রহমান শিকদার।

অনুষ্ঠানের প্রবাসী জন উন্নয়ন সংঘের সাধারন সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম, দপ্তর সম্পাদক মহিউদ্দিনসহ শাহ আলম কোটারি, ফারজানা আফরোজ মুন্নি ও রাহেলা বেগম উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জঙ্গীবাদ ও মাদক নির্মূলে  প্রবাসী জন উন্নয়ন সংঘের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তারা বলেন, মাদক ও জঙ্গীবাদ দেশের তরুণ যুব সমাজকে ধ্বংস  ও উন্নয়ণ কর্মকা-কে বাধাগ্রস্ত করছে। তাই মাদক বিক্রেতা ও জঙ্গীবাদের ব্যাপারে কোন তথ্য থাকলে আইন শৃংখলা বাহীনিকে জানানোর জন্য অনুরোধ করেন প্রবাসী জন উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ।

বক্তাগণ রমজানে পবিত্রতা রক্ষার পাশাপাশি গরীব দুঃস্থদের সহায়তায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.