সাদার্নে “মডার্ন টিচিং মেথডোলজি” বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে দিনব্যাপী “ মডার্ন টিচিং মেথডোলজি অ্যান্ড এসেসমেন্ট স্ট্র্যাটেজি ফর স্টুডেন্টস ”বিষয়ক কর্মশালা  সম্প্রতি  ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও যুগোপযোগী ও বিশ্বমানের করতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি)  লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ ও সাদার্ন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ ।

সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা ।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ সকল শিক্ষক।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, প্রযুক্তির ব্যবহারে শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে। হেকেপ প্রজেক্ট শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। গবেষণার ও অধ্যায়নের মাধ্যমে যুগোপযোগী পাঠদান পদ্ধতি দ্বারা শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানদ-ে গড়ে তুলতে হবে।

পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.