সাংবাদিক জুবায়ের সিদ্দিকী’র জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের প্রতিথযশা সাংবাদিক আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবািদক জুবায়ের সিদ্দিকী’র আজ জন্মদিন। চলনে মননে চির সবুজ এ মানুষটি আজ ৬১ বছরে পা রাখলেন।সদা হাস্যেজ্জ্বল এ মানুষটির খ্যাতি বিশ্বজোড়া। সংবাদের পেছনের খবর খোঁজার নেশায় ঘুরেছেন দেশ থেকে দেশান্তরে। চট্টগ্রামের এ সিনিয়র সাংবাদিক দীর্ঘ ২৮ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন আজকের সূর্যোদয়ে।সাথে দায়িত্ব পালন করছেন অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডি ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে। সদা বন্ধুবৎসল এ মানুষটির জন্মদিনটি স্মরণ করে রাখার জন্য আজ সন্ধ্যায় ছোট্ট পরিসরে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন এএসপি হুমায়ুন কবির, সাংবাদিক দিলীপ তালুকদার, গোলাম শরীফ টিটু, গোলাম সরওয়ার, অগ্নিলা সাহা। এরপর ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্র ও মুক্তিযুদ্ধের ইহিহাস ও সাহিত্য চর্চা পরিষদ। সাথে ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ স্বপন সেন, চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সদস্য সাংবাদিক সমীরণ পাল, মুক্তিযুদ্ধের ইহিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি কামাল উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, আনোয়ারা ক্লাবের সভাপতি কে এইচ এম তারেক ও সাতকানিয়া আওয়ামীলীগের নেতা হুমায়ুন কবির প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.