নগরীতে ইয়াবা পাচারকালে সাংবাদিকসহ আটক-৩

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম নগরীতে এসআই/মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে কোতোয়ালী থানাধীন ২৮৯ আশরাফ আলী রোডস্থ পূরবী সিনেমা হলের নিকটবর্তী ছায়ানীড় নামক বিল্ডিংয়ের গেইটের সামনে কথিত এক সাংবাদিকসহ তিনজনকে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ব্যাগ ও ০১টি মোটরসাইকেল সহ আটক করেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আটকের সময় ফয়েজুল নিজেকে দৈনিক মুক্তদেশ নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তার ব্যাগে তিন হাজার ইয়াবা এবং রিপোর্টার লেখা পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে।

পরিচয়পত্রে দৈনিক মুক্তদেশ অনলাইন নিউজপোর্টাল লেখা আছে বলে জানান ওসি।

নগরীতে ইয়াবা পাচারকালে সাংবাদিকসহ আটক-৩

তিনি বলেন, ফয়েজুল আসলে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচার করেন। তিনি নিজেই আরও একজনসহ মোটরসাইকেল চালিয়ে এসেছিলেন। আগে থেকে অপেক্ষা করছিলেন গ্রেফতার হওয়া দুজন। চারজন জড়ো হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। এসময় মোটর সাইকেলে আসা তৌহিদ নামে একজন পালিয়ে যায়।

ফয়েজুলের ব্যাগ থেকে দুই হাজার এবং রূপনার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধারের কথা জানান ওসি।

 

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা-

০১। মোঃ ফয়েজুল আলম (৩৮), পিতা-অলি আহম্মদ, মাতা-মৃত নুরন্নেছা বেগম, সাং-ধাউরডেঙ্গা, মিয়াজান মাস্টারের বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-জলসা মার্কেট, ২ তলা, এওচিয়া মোবাইল সার্ভিসিং, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।

০২। মোঃ সাহাদাৎ হোসেন প্রকাশ খোকন (৩৭), পিতা-মোঃ শরীফ, মাতা-শশী আক্তার, সাং-নদিমপুর, সোনা মিয়া চৌধুরী বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।

০৩। রূপনা আক্তার (৩০), স্বামী-হাসানুল হক, মাতা-শশী আক্তার, সাং-নদিমপুর, জসিম চেয়ারম্যানের বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম বর্তমান-ছায়ানীড়, রুম নং-৪/কে, ৫ম তলা, ২৮৯ আশ্রাফ আলী রোড, পূরবী সিনেমা হলের পার্শ্বে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.