এড. সালাহ্উদ্দিন লিপু এয়াকুবিয়া দাখিল মাদরাসা সভাপতি
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) এয়াকুবিয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিক ও কলামিস্ট এডভোকেট সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপু। তিনি মাদরাসা প্রতিষ্ঠাতা ও বটতলী ইউ,পি’র সাবেক প্রেসিডেন্ট/ চেয়ারম্যান মরহুম আবদুল আজিজ চৌধুরী ও মরহুম এয়াকুব আলী চৌধুরীর প্রপৌত্র এবং মাদরাসার ভূমি দাতা ও সাবেক জুরার মরহুম ছালেহ আহমদ চৌধুরীর পুত্র। জনাব লিপু ইতিপূর্বে দুই মেয়াদে বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি সংগঠনের সাথে জড়িত আছেন। শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন পুরুষ্কার অর্জন করেন।
অত্র মাদরাসা কমিটি মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদন প্রদান করেছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব মাদরাসা সুপার মোঃ হাশেমুর রশিদ, দাতা সদস্য নিজাম উদ্দিন আহমদ চৌধুরী (আজাদ), শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী (জুয়েল), অভিভাবক সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ তৈয়ব, মোঃ আবদুল গফুর, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আজমউদ্দিন নুরী ও মোঃ বদিউল আলম চৌঃ।
