নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: এসআই/ইমদাদ হোসেন, এসআই/কে এম তারিকুজ্জামান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/রণেশ বড়–য়া ও এএসআই/মোঃ রুহুল আমিনসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোডস্থ রিয়াজউদ্দিন বাজার আর এস রোড হতে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি সহ আসামী ০১) দিদারুল আলম (৪৪) কে ০১/০৬/২০১৮ইং তারিখ রাত্র ১২.৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন।
উক্ত আসামী অস্ত্রটি অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল। জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের উৎস এবং তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এসআই/কে এম তারিকুজ্জামান বাদী হইয়া এজাহার দায়ের করিলে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হইয়াছে। সহযোগী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা-
০১) দিদারুল আলম (৪৪), পিতা-মৃত মোজাম্মেল, মাতা-রিজিয়া বেগম, সাং-ছমাদার পাড়া (কমিশনার শামশুর বাড়ী), ডলুব্রীজের উত্তর পার্শ্বে, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-রিয়াজউদ্দিন বাজার, শ্রমিক লীগের অফিসের পার্শ্বে, রেজিঃ নং-১৩৪১, রিয়াজউদ্দিন বাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
