নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার শহীদ লিয়াকত আলী খানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন,
“গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো তৎপর। এই অশুভ শক্তির কালো হাত ভেঙে দিতে হবে। কোন ভাবেই প্রতিপক্ষ অপশক্তিকে দুর্বল ভাবা যাবে না। কারণ তাদের পেট্রোডনার আছে। এরা আগুনে সন্ত্রাস চালিয়ে নিরীহ বাঙালিকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আমার বাবা দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ অব্যাহত রাখাতে দলীয় শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সিটি মেয়রের সাথে নিজেকে নিবেদিত করবো।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার শহীদ লিয়াকত আলী খানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে পাঁচলাইশ ওয়ার্ডের চালিতাতলিস্থ উকিলের জামে মসজিদের কবরস্থানে মরহুমের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন,
“বিপ্লবী জননেতা লিয়াকত আলী খানের হত্যকারীরা আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে এসে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি লিয়াকত আলী খানের চিহ্নিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে পুন: বিচার দাবী করেন।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, ওয়ার্ড আওয়ামী লীগের মো: জামাল উদ্দিন, আবদুস সাকুর ফারুকী, মো: ইয়াকুব, নুর মোহাম্মদ নুরু, দলিলুর রহমান, আবদুর রহিম, রফিক কন্ট্রাক্টর, মরহুমের পুত্র সাজ্জাদ আলী ইভান, আবদুল নবী লেদু, এম.এ কুদ্দুস, আবু মো: মুছা, আবদুর রহিম, প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শামসুল হুদা।
