চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রেহে সিটি এসবি
জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামের আদালত ভবনের ২২টি আদালত থেকে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করছেন মহানগর পুলিশের বিশেষ শাখার গোয়েন্দারা। জানা গেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা জাবিন পেয়েছেন তাদের উপর নজরদারী করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
প্রতিদিন কোন আদালত থেকে কতজন মাদক ব্যবসায়ী জামিন পাচ্ছে, কোন আসামীর জামিন না মঞ্জুর হয়েছে, মামলার নম্বর, মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানাসহ তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।
এ কাজে গোয়েন্দারা আদালতের দায়িত্বরত রাষ্ট্রপক্ষের পিপি, অতিরিক্ত পিপি, এপিপি ও কোর্ট পুলিশের জেনারেল রেজিষ্ট্রেশন অফিসারদের কাছ থেকে সহযোগীতা নিচ্ছেন। গত সপ্তাহ থেকে প্রতিদিন সিটি এসবির কয়েকজন এসআই এসে আদালতগুলো থেকে মাদক মামলার তথ্য সংগ্রহ করছেন।
