দিলীপ তালুকদারঃ ওয়াসার পাইপ লিক হয়ে গত রাত ১১টা থেকে পানি বের হচ্ছে গলগলিয়ে। ওয়াসার প্রায় ২০ ইঞ্চি পাইপ লাইন ফুটো হয়ে পানি বের হচ্ছে অবিরত। বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার ১নং রোডের খেলার মাঠের মাঝ বরাবর এ পাইপ ফুটো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পানি বের হয়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ছে। যেন বাঁধ ভাঙ্গা পানির স্রোত। পাশের কনষ্ট্রাকশনের কাজরত শ্রমিকরা জানান, গত রাতে হঠাৎ করে মাটি ফেটে পানি বের হতে থাকে। প্রথম প্রথম আরো জোর ছিল। আমরা ভয়ও পেয়েছি। পরে বুঝলাম ওয়াসার পাইপ লাইন ফুটো হয়েছে।
আশপাশের বাসিন্দারা জানান, এখানে ৩মাস আগেও ফুটবল খেলার মাঠ ছিল। দুই দিকে গোল পোষ্ট দেখিয়ে বলেন, এখানে ছেলেরা খেলতো। ৩মাস আগে দেখি মাঠের মধ্যেই নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে।
এই বিল্ডিং এর ফাইলিং এর কাজের জন্য হয়তো ওয়াসার পাইপ লিক হয়েছে। কিন্তু কনষ্ট্রাকশনরত বিল্ডিংটি লিক হওয়া স্থান থেকে প্রায় ৫ গজ দূরে।
এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী (আবাসিকের দায়িত্বে ) জনাব আব্দুর রঊফের মোবাইলে ফোন করা হলেও উনি ফোন কেটে দিয়েছেন।
