সিটি নিউজ ডেস্কঃ সাংবাদিক নুরুল আজম পবন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন জিএম নিযুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব গ্রহনের পর তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।
আজ সোমবার ( ৪ জুন )দুপুরে নগর ভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মেয়র চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানমালাকে আধুনিকতায় ঢেলে সাজাবার পরামর্শ দেন।
তিনি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, ভাষা, সমাজনীতিসহ নানা দিকগুলোকে তুলে ধরার আহবান জানান। সাক্ষাতে নব নিযুক্ত জিএম নুরুল আযম পবন তাঁর দায়িত্ব পালনকালিন সময়ে মেয়রের সহযোগিতা কামনা করেন।
