আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবেঃ হাসিনা মহিউদ্দিন
সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর মহিলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেছেন ঐতিহাসিক ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ৬৬ সালের ৭ জুন প্রথম স্বাধীনতার বীজ বপন করেছিলেন।
তিনি জানতেন বৈষম্য ও জাতিগত নিপীড়ন বন্ধ এবং বাঙালির শোষণ মুক্তির জন্য আমাদেরকে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে। এই লড়াইয়ের মুক্তির সনদ ৬দফা। তাই ৬ দফা বাঙালি জাতিকে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির ঠিকানার সন্ধান।
জননেত্রী শেখ হাসিনা বৃদ্ধ, অসহায়, দুস্থ ও গরীবদের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন। তিনি তাদের কীভাবে পূণর্বাসন করা যায় সেদিকে সবসময় লক্ষ্য রাখেন। কীভাবে আপনাদের সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য তিনি নানা পরিকল্পনার চিন্তা করেন।
আগামী জাতীয় নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করলে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। তিনি আজ মঙ্গলবার (৫ জুন ) বিকালে নগরীর চশমা হিলস্থ নিজ বাসভবনে ঐতিহাসিক ৭ জুন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমরা অনেকে তা জানি না। বর্তমানে নারীরা এখন আর অবহেলিত নয়। তাই নারীদের ঘরে বসে থাকলে হবে না নিজেদের পাওনা নিজেদের বুঝে নিতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বিজয়ী করার জন্য নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা চৌধুরী আনজী,
নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, নগর মহিলা আওয়ামীলীগের নেত্রী মালেকা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলি, হুরে আরা বিউটি, নাজমা মাওলা, ফাতেমা আক্তার, মমতাজ বেগম, আয়েশা আক্তার পান্না, অধ্যাপক শিরীন আক্তার, পারভীন সুলতানা, আয়েশা ছিদ্দিকা, তসলিাম নূর জাহান রুবি, শিমলা দাশ, শবনম ফেরদৌসি, শাহীন ফেরদোৗসী, শিল্পী আক্তার মাহফুজা লিমা, নার্গিস, রোকসানা করিম, জেনিফার সহ আরো অনেকে। পরে মাওলানা আনিসুল ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
