উন্নয়নশীল রাষ্ট্র গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবেঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন- আগামী দশকে শিক্ষিত ও মেধাবী তরুণরাই পূর্ণাঙ্গ উন্নয়নশীল রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে হবে এবং প্রযুক্তিকে ব্যবহার করে পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের সহায়ক হিসেবে কাজ করবে।

বর্তমানে বাংলাদেশে অবাধ তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে। এর ফলে নতুন নতুন কর্মসংস্থার সৃষ্টি হয়েছে। এ কর্মসংস্থানে মেধাবী তরুণ যুবকরাই অংশগ্রহণের মাধ্যমে সত্যিকারে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অবশ্যই ধরে রাখতে হবে। তাহলেই বাংলাদেশ পূর্ণাঙ্গ উন্নয়নশীল রাষ্ট্রে রূপ নিবে।

নগরীর কাজির দেউড়ী সমাদর কমিউনিটি সেন্টারে আজ শনিবার (৯জুন)  আমাদের আলোকিত সমাজের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব ফরিদ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের চেয়ারম্যান এ.আর. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজী কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, সাবেক নগর যুবলীগ সদস্য ফরিদ আহমেদ

নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হাজী মো: ইব্রাহিম। আলোচনায় অংশ নেন যুবনেতা আশরাফুল গণি, আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, ইয়াছিন ভূইয়া, মো: নুরুজ্জামান, হাসান মুরাদ, ইসমাইল রাসেল, নজরুল ইসলাম, কাজীম হোসেন শহিদ, আবদুর রহমান সুজন, ইমরান মাহমুদ রনি, তানভীর আহমেদ, মহাইমিনুল হক, রুমি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.