সিটি নিউজঃ নগরীর ডবলমুরিং থানা এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়াজুল করিম (৩৫) এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শনিবার (৯ জুন) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে মনছুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল করিম ইপিজেড এলাকার নুরুজ্জামান সড়কের জনৈক সিরাজুল করিমের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।
