সিটি নিউজঃ কোতোয়ালী থানা পুলিশ ১৭ টি চোরাই মোবাইল সেটসহ ১জনকে আটক করেছে। আজ মঙ্গলবার (১২জুন) বিকাল সাড়ে ৪টার সময় এসআই কে এম তারিকুজ্জামান, এসআই ইমদাদ হোসেন চৌধুরী সঙ্গীয় এএসআই অনুপ বিশ্বাস, রণেশ বড়ুয়াসহ পুরাতন রেল ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. নাসির প্রকাশ লম্বা নাসির (৩০) কে গ্রেফতার করে।
তার দেহ তল্লাশী করে বিভিন্ন কোম্পানীর ১৭ টি মোবাইল সেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে নাসির জানায়, মোবাইল সেটগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি করা। সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইলের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে।
সে সেটগুলো বিক্রয়ের জন্য পুরাতন রেল ষ্টেশন এলাকায় অবস্থান করছিল। নাসির চাঁদপুর সদরের উত্তর শ্রীরামদী এলাকার আলাউদ্দিনের ছেলে। নগরীর কোতোয়ালী থানাধীন বানিয়া টিলাস্থ জুনু সওদাগরের ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ৪১৩ ধারায় মামলা করা হয়েছে।
