নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুরের তত্ত্বাবধানে নিজ বাসভবন সম্মুখ চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী নির্বাচনে চট্টগ্রাম মহানগরী থেকে ৪টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষে মানুষে সমতা ও গণ অধিকার প্রতিষ্ঠার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী। বাংলাদেশ ২০২১ সালে অবশ্যই মধ্য আয়ের দেশে পরিণত হবে। এ জন্য প্রয়োজন একটি বৈষম্যমূলক সমাজ গঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। শ্রমিক শ্রেণী ও কর্মজীবীদের পাশে থেকে আমার লক্ষ্য বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ একটি বহুমাত্রিক বড় দল। আমাদের মধ্যে ছোট-খাটো ভুল ও ভিন্নতা থাকতে পারে। এক সাথে বসে এর সমাধান করতে হবে। মনে রাখতে হবে, এখনও দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান বক্তার ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে আমার রাজনৈতিক গুরু মহিউদ্দিন ভাইয়ের নির্দেশিত চিন্তা-দর্শন অনুসরণ করে যাবো। এ জন্য প্রয়োজন ঐক্য। এই ঐক্যই আমাদের শক্তি।

আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, কার্যনির্বাহী সদস্য অমল মিত্র, সদরঘাট থানা আওয়ামী লীগের আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সি ইন সি স্পেশাল, আওয়ামী লীগ নেতা নবী দোভাষ, ইসকান্দর মিয়া, আবদুল্লাহ আল ইব্রাহিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.