সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে ষ্টেশনের পূর্ব পার্শ্বে পার্কিং থেকে ৫ ছিনতাইকারীকে ৩টি টিপছোরা সহ গ্রেফতার করেছে পুলিশ । নগরীর কোতোয়ালী থানা বিশেষ অভিযানে গত ২০ জুন মঙ্গলবার রাত ২.৪৫ ঘটিকার সময় আসামীদের গ্রেফতার করেন।
আটককৃত আসামী মোঃ সবুজ প্রকাশ সবুজ মিয়া (২৪), মোঃ শামসুল হক প্রকাশ শামছুল (২৩), মোঃ জহিরুল ইসলাম জহির (২৫), মোঃ শাহাদাৎ হোসেন প্রকাশ সাহাদাত (১৯), হৃদয় প্রকাশ রুবেল (২২) ।
কোতোয়ালী থানার ওসি জানান, আসামীরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। ছিনতাই ও ডাকাতি করে জীবিকা নির্বাহ করাই তাদের একমাত্র আয়ের উৎস। জিজ্ঞাসাবাদে আসামীরা তাহাদের নাম ঠিকানা প্রকাশসহ ঘটনাস্থলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়া স্টেশন এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করছিল বলে স্বীকার করে।
এসআই/মোঃ ইমদাদ হোসেন চৌধুরী বাদী হইয়া এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে দঃ বিঃ আইনে একটি মামলা রুজু হয়। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সহ বিভিন্ন ইউনিটে একাধিক মামলা আছে।
