আনোয়ারায় মাদক ও মানবপাচার বিরোধী র‌্যালি

0

আনোয়ারা প্রতিনিধি:: মাদকদ্রব্যের অপব্যবহার ও মানবপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আনোয়ারায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে ওই মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.