সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুন্ডের শীতলপুরে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া (৩৭) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ জুন) দুপুর সাড়ে ১১ টার সময় বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব এর নেতৃত্বে ও এসআই শামসুল আলমের সঙ্গীয় ফোর্স উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে ঢাকামূখী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব -১৪-৩৮৮৮) বাস এ তল্লাশি চালিয়ে এক যাত্রীকে আটক করে।
তার শরীরে তল্লাসী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মুল্য একলক্ষ ৫০ হাজার টাকা। এব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান হাইওয়ে ওসি আহসান হাবিব। ধৃত নয়ন মিয়া নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদুপুর ইউনিয়নের খাস কামাল কাঠি গ্রামের মৃত মজলিস মিয়ার পুত্র।
