আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে ঈদেরদিন সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারে মন্ত্রীর পক্ষে সাহায্য বিতরণ করেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আমিন শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন সরেঙ্গার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সরেঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনু,পূর্ব গহিরা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন টিপু ও ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
