কামরুল ইসলাম দুলু, সিটি নিউজঃঃ সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় রাস্তা পার হতে গিয়ে ঢাকামূখী একটি ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (৩০) নামের কাভার্ডভ্যানের এক সহকারি নিহত হয়েছে।
আজ রবিবার (১ জুলাই) দুপুর ২ টার সময় বানুবাজার এলাকার পোর্ট লিংক এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিকাল ৩টার দিকে গুরতর আহতবস্থায় কামালকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে।
নিহত কামালের বাড়ি নোয়াখালী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ইকবাল জানান, দুপুরে কভার্টভ্যানের হেলপারটি একটি বাক্স নিয়ে দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল, এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে প্রায় ১৫/২০ হাত দুরে নিয়ে যায়।
তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ রফিক জানান, ট্রাকটি আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
