হালিশহরে রোগ নির্ণয় পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করলেন ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, পানিবাহিত রোগের প্রার্দুভাবের কারণে হালিশহর এলাকায় জন্ডিস আক্রান্ত মানুষের প্রতি চট্টগ্রামের দলমত নির্বিশেষে সকল নাগরিকের সহমর্মিতা রয়েছে।

সরকার জন্ডিস আক্রান্তদের পাশে থাকবে। বেসরকারি উদ্যোগে অনেকেই জন্ডিস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। জন্ডিস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা, ঔষুধপত্র ক্রয় ও পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সুপেয় পানি সরবরাহ করতে চট্টগ্রাম ওয়াসাকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। রোগীদের জরুরী চিকিৎসার জন্য সিভিল সার্জন চট্টগ্রাম থেকে আরো বেশী কার্যকর পদক্ষেপ নিতে হবে। ময়লা আবর্জনা ও পানির টাংকি, জলাধার পরিষ্কার করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া সরকারী অন্যান্য প্রশাসনকে পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে। হালিশহর আবাসিক এলাকা বি ব্লকে সচেতন ফোরামের আয়োজনে কিউরেক্স ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে জন্ডিস ভাইরাস নির্ণয়ের উদ্দেশ্যে রক্ত পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে আলহাজ্ব ফরিদ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

শুরুতে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন ফোরামের নেতা এমদাদুল করিম সৈকত। জয়নাল আবেদীন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য হুরে আরা বিউটি, কিউরেক্স ব্যবস্থাপনা পরিচালক সুলাইমান আল মামুন, পরিচালক মাইনুল হোসেন, আবদুল রহমান তারেক, এম এ জলিল, মাজহারুল ইসলাম সাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা রাশেদ চৌধুরী, বাবলু দাশ, আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূইয়া, মো: সাহেদুল ইসলাম সাহেদ, মিজানুর রহমান মিজান, মো: নাছির হোসেন, আবু সাঈদ প্রমুখ।

এই পরীক্ষা কেন্দ্রে সহস্রাধিক মানুষের বিনামূল্যে রক্তপরীক্ষা করা হয়। এই কার্যক্রম নগরীর ২৫নং রামপুর, ১১নং দক্ষিণ কাট্টলী এবং ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে চলবে। সভা থেকে বৃহত্তর হালিশহরবাসীকে পানি ফুটিয়ে খাওয়া অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি ব্যবহার করে পানি পান করতে অনুরোধ করা হয়েছে।

রাস্তাঘাটে খোলা বাসী খাবার ও শরবতসহ অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। মাটির নিচে এবং ছাদের উপরে পানির টাংকিং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.