আমেরিকান ইনডিপেনডেনস ডে’তে রেডিসন ব্লু চিটাগংয়ের আয়োজন
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চকলেট, কেক, কব স্যালাড, ফ্রাইড চিকেন, হাম বার্গার- এমন সব জনপ্রিয় খাবার দারুণ পছন্দ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খাবারগুলোর নাম শুনলেই ভীষণ খিদে পেয়ে যায়। চোখের সামনেই ভেসে ওঠে নানান পদের আইটেম। এই বুঝি জিভে এল জল!
এর সঙ্গে হাম বার্গার, চিকেন টেরেইন, ইটালিয়ান ড্রেসিং, রেড ক্যাবেজ, ম্যাংগো শ্যুটার, ক্রাফট কর্ন, ক্রিম অব সী ফুড চাউডা, হোয়াইট চকোলেট ব্রাউনি, ক্রিম ক্যারামেল, চিকেন পাইনাপেল সালসা, স্পেনিশ ভে- কত্তো কী…!
মজাদার এমন সব খাবার সহ অন্তত ১৫০/২০০ পদের খাবারের লিস্ট। নানান দেশের নানান মজার খাবার ভোজন রসিকদের আর্কষণ বাড়িয়ে দেয়।
আগামী ৪ জুলাই আমেরিকার ‘হ্যাপি ইনডিপেনডেনস ডে’। দিনটি উদ্যাপন উপলক্ষে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ আমেরিকান খাবারের সম্ভার নিয়ে আয়োজন করেছে জমজমাট বুফে ডিনার।
আমেরিকার ইনডিপেনডেনস ডে তে খাবার প্রেমিরাও একসঙ্গে বসে খেতে পারবেন এসব মজাদার ফুড মাত্র দুই হাজার ৯৫০ টাকায় বুফে ডিনার। তবে সিটি ব্যাংকের এমএক্স কার্ড এবং স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের নির্দিষ্ট সিরিয়ালের ক্রেডিট কার্ড হোল্ডাররা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান অফার’। অফারের আওতায় রেডিসন গ্রাহকেরা একটি ব্যুফে ডিনার অর্ডার করলেই আরেকটি পাবেন সম্পূর্ণ ফ্রিতে!
রেডিসন ব্লু চিটাগং বে ভিউর ৫ম তলায় এশিয়ান ফিউশনে বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
বিস্তারিত তথ্যের জন্য মুঠোফোনে যোগাযোগ-০১৭৭৭ ৭০১১৫৯।
