সিটি নিউজঃ চট্টগ্রামে নিরামিষ ভোজন পিপাসুদের জনপ্রিয় হোটেল গোবিন্দাসেও পঁচা বাসী খাবার পাওয়া যায়। এখানেও বাসী খাবার বিক্রয় করা হয়। তৈরী করা অস্বাস্থ্যকর পরিবেশে। ভগবান শ্রী গোবিন্দের নাম ব্যবহার করে এ কোন অনাচার তারা করছে তা জানতে চেয়েছে বক্সি বিটের একজন ব্যবসায়ী। তপন চৌধুরী নামে ঔ ব্যবসায়ী গোবিন্দাস হোটেলে নিয়মিত খেতেন।
নগরীর লালদীঘি উত্তর পাড় এলাকার সেই দুই নিরামিষ হোটেল ‘গোবিন্দাস’ এবং ‘গোবিন্দকে’ বাসি খাবার বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৪ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বলেন, ডা. গকুল চন্দ্র বিশ্বাস নামের একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে লালদিঘীর কে সি দে রোডের দুই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নোংরা ও বাসি খাবার পরিবেশনের দায়ে হোটেল দুটিকে ৮ হাজার করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, রান্না ঘরে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে রান্না ঘরের সংস্কার এবং বাসি খাবার বিক্রি করা হবে না এমন অংগীকারনামাও নেওয়া হয়েছে তাদের কাছ থেকে।
