দেশের অবহেলিত নারী সমাজ আজ সম্মানিতঃ মোসলেম উদ্দিন
সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা সরকারের সাহসী সিদ্ধান্তের কারনে দেশের অবহেলিত নারী সমাজ মর্যাদা ও সম্মানিত হয়েছে। আজ পিতার নামের সাথে মায়ের নাম ও জন্ম তথ্য লিখতে হয়। আজ মেয়েরা স্বাবলম্বী। তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে নারী সমাজের অগ্রযাত্রা চলমান রাখার আহবান জানান।
আজ শুক্রবার (৬ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, যুব মহিলা লীগ দেশব্যাপী সংগঠিত হচ্ছে। নারী পুরুষের বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরনে যুব মহিলা লীগের অবস্থান প্রশংসার দাবী রাখে মন্তব্য করে তিনি আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে গ্রামে গঞ্জে কাজ করার ও দেশ বিরোধী শক্তি জামাত জঙ্গীবাদ বিরোধী জনমত গঠনে সময় উপোযোগী কর্মসূচী দিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগ যুগ্ম আহবায়ক এডভোকেট কামেলা খানম রূপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, কৃষ্ণা রানী দাশ, এড: নিলুফার জাহান, তিষান সেনগুপ্ত, যুব মহিলা লীগ নেত্রী দিলরুবা চৌধুরী শিরিন, এড: শামীমা হক বিথী, এড: পাইরিন আকতার, রোকসানা সুখী, তাসলিমা জিন্নাত, সানিতা জাফর উর্মি, লাকি আক্তার, রোকসানা, ফাতেমা আক্তার, শারমিন ইয়াছমিন নিশু প্রমুখ।
