রেলের টিকেটসহ ২ জন কালোবাজারী আটক

0

সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কাজীর দেউরির হোসেন ডেকোরেটার্স এ অভিযান চালিয়ে ট্রেনের ১৮৬টি টিকেটসহ ২জন কালোবাজারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, নগরীর কাজির দেউরিস্থ গোলাম হোসেন এন্ড সন্স ডেকোরেটার্স এ রেলের কালোবাজারীর টিকেট মওজুদ রয়েছে।সোমবার রাতে গোলাম হোসেন ডেকোরেটার্সে অভিযান চালায়।

পুলিশ মো. রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৬) ও মো. মাহাবুবুল হক (৪৫) কে আটক করে। তাদের কাছ থেকে ১৮৬ টি ( ২৬৭ আসন) রেলের টিকেট উদ্ধার করে।

আটক রুস্তম আলী মীরসরাই পূর্ব মিঠানলা গ্রামের মৃত ছেরাজুল হক ও মো. মাহাবুবুল হক নোয়াখালী বাবুপুর শ্রীপুরস্থ মৃত আব্দুল কাদেরের পুত্র।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, অবৈধ টিকেটগুলো তারা পরস্পর যোগসাজসে পলাতক আসামী মোঃ হেলাল, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাদেক, মিজান, সাইমন উভয়ে কাউন্টারম্যান এবং আরএনবি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারীদের কাছ থেকে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করত।

টিকেটগুলো অগ্রীম মজুদ রেখে অতিরিক্ত  লাভ করার উদ্দেশ্যে কালোবাজারে নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে থাকে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.