জামালখানে আদনান হত্যাঃ বড়ভাই জিলহজ্বকে গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর জামালখানের ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় এবার জিলহাজ্ব উদ্দীন (২২) নামের কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দশটার দিকে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিলহাজ্ব জামাল কেন্দ্রীক কথিত কিশোর গ্যাং এর বড়ভাই।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ-সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া জিলহাজ্ব উদ্দীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার মো. রাশেদুলের ছেলে। সে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

তিনি আরো জানান, আদনান খুনের পর গ্রেফতার হওয়া ৫ জন স্বীকারোক্তি দিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয় ও সহযোগিতা করেছে এই জিলহাজ্ব উদ্দীন। সে জামালখান কেন্দ্রীক এক কিশোর গ্যাংসের বড় ভাই।

এর আগে চলতি বছরের ১৬ জানুয়ারি দুপুরে নগরীর জামাল খান এলাকায় ছুরিকাঘাতে মৃত্যু হয় চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফার। এ ঘটনায় পর ১৮ জানুয়ারি নগরীর বহদ্দারহাট ও ফটিকছড়ি উপজেলার সমিতির হাট থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার পাঁচজনের মধ্যে রয়েছে, নগরীর হাজেরা তজু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মঈন খান, সাব্বির খান, মুনতাছির মোস্তফা, ইসলামীয়া কলেজ থেকে এইচএসসি পাস করা আব্দুল্লাল আল সাঈদ ও এ বছরের এসএসসি পরীক্ষার্থী হলি ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী এখলাস উদ্দিন আরমান।

গ্রেফতারের পর তারা খুনের কথা স্বীকার করে ১৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এতে তারা নিজেদের রাজনৈতিক ‘বড় ভাই’ জিলহাজ্ব উদ্দীনের নাম প্রকাশ করে। জিলহাজ্ব উদ্দীনের আশ্রয় ও সহযোগিতায় ছিল খুনে জড়িতরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.