আনোয়ারায় ইয়াবা বিক্রেতাকে পুলিশে দিল জনতা

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারায় ইয়াবা বড়ি বিক্রির সময় হাতেনাতে আটক করে আরিফুল ইসলাম (১৯) নামে এক মাদক বিক্রেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার বারখাইন শাহারপাড়া কালুর দোকান এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,বারখাইন শাহারপাড়া এলাকার মো.আবু তাহেরের পুত্র ইয়াবা বিক্রেতা আরিফুল ইসলাম বুধবার বিকেলে স্থানীয় মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিল। সেসময় গোপন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে ইউপি সদস্য আজিজুল হক আজিজের কাছে নিয়ে পুলিশে খবর দেয়।

পরে থানা পুলিশের এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং দেহ তল্লাশী করে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান,এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.