চট্টগ্রামে হজ্ব ক্যাম্প পুনঃ চালু জন্য প্রস্তাব দেওয়া হবেঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, পাহাড়তলী হজ্ব ক্যাম্প দেশের প্রাচীনতম, ঐতিহ্যবাহী হজ্ব ক্যাম্প। এটি বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে। বৃটিশ আমল থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের হাজীরা এই ক্যাম্পের মাধ্যমে সমুদ্রপথে পবিত্র হজ্ব গমন করতে জাহাজের পথে যাওয়া আসা করতেন।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রাম হজ্ব ক্যাম্পটি পুনরায় চালু করা হোক। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর। হজ্ব ফ্লাইটও এখন চট্টগ্রাম থেকে যাতায়াত করছে। পরিত্যক্ত হজ্ব ক্যাম্পটি চালু করলেই হজ্বের সময় রাজধানী ঢাকার উপর কিছুটা চাপ কমবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ক্ষমতায় এলে চট্টগ্রাম হজ্ব ক্যাম্পটি পুনরায় চালু করার জন্য প্রস্তাব দেওয়া হবে। সরাইপাড়া ভেলুয়ারদীঘি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর তথ্য জন্যগনের মাঝে অবহিত করণ কর্মসূচী পালনের উদ্দেশ্যে সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ আজ নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে যান।

তিনি ভেলুয়ারদীঘি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বীর চট্টলার কৃতি সন্তান চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম খান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার বর্গ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মোখতার আহমেদ আলক্বাদেরী।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ডা: নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, আওয়ামী লীগ নেতা মো: আবু তালেব, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, মসজিদ পরিচালনা পর্ষদের নেতা আবদুর রহমান, রহিম খান, মো: সেলিম সেকান্দার, মো: জসিম উদ্দিন, হাজী মোহাম্মদ ইদ্রিস, মো: শাহজাহান, মো: লোকমান, মহানগর যুবলীগ নেতা রাশেদ চৌধুরী, এম এ হাশেম বাবু, শেখ রাজীব আহমেদ, আলাউদ্দিন শিপু,

মনজুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, ইয়াসিন ভূইয়া, ইমরান আলী রাজু, মো: নুরুজ্জামান, শাহেদুল ইসলাম শাহেদ, আশরাফুল আলম সিদ্দিকী, মো: হুমায়ন, তৌহিদুল আলম তৌহিদ, মো: লাকী, মো: কামাল, মো: নাজিম, মো: আরিফ, মো: রিফাত, মো: ইদ্রিস, মো: বশির আহমেদ, সৈয়দ খান, আমানত খান জনি, মাজহারুল ইসলাম সাজু, মো: নাসির হোসেন, মো: জসিম, মো: অনিক, মাকসুদুর রহমান, মো: সাগর প্রমুখ।

মিলাদ শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ– শেখ হাসিনা পানি শোধনাগার, আখতারুজ্জামান ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী টানেল, দোহাজারী-ধুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্প, নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ সারাদেশে মেগাপ্রকল্পগুলোর তথ্য সম্বলিত প্রচারপত্র মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা পর্ষদ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিদের হাতে তুলে দেওয়া হয়। শেষে নগর আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ জমির আহমেদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে। পরিশেষে সাবেক কমিশনার সেকান্দর মিয়ার অসুস্থ সহধর্মিনীকে দেখতে তার বাসায় যান এবং কিছু সময় অতিবাহিত করেন, চিকিৎসার খোঁজখবর নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.