আজকের সূর্যোদয় ও সিটি নিউজ অফিসে বিএফইউজে’র নব নির্বাচিত নেতৃবৃন্দরা

0

চট্টগ্রাম অফিস : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর চট্টগ্রাম থেকে নব নির্বাচিত সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী এবং সদস্য আজহার মাহমুদকে শনিবার ১৪ জুলাই রাত সাড়ে ৯ টায় আজকের সূর্যোদয় ও সিটি নিউজ বিডি ডট কম অফিসে নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকী এবং সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ারসহ আজকের সূর্যোদয়ের সিনিয়র সাংবাদিক গোলাম শরীফ টিটু।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মো: আইয়ুব আলী,বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম এর রিপোর্টার উত্তম সেন গুপ্ত, ডেইলি স্টার এর রিপোর্টার মোস্তাফা ইউসুফ, দৈনিক সাঙ্গু’র রিপোর্টার আবদুর রউফ পাটোয়ারী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.