সীতাকুন্ডে নিয়ন্ত্রণহীন বাস রোড ছেঢ়ে বাজারে আহত-৪

0

সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সবজির দোকানে ঢুকে পড়েছে, এতে ৪ জন আহত হয়েছে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ উপজেলার বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সবজি বাজারে ঢুকে যায়, এ সময় বাজারের ৪জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভাস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হচ্ছে,

মোঃ আবুল হাশেম (৫০) পিতা: মুনছুর রহমান, মোঃ হোসেন (৫০)পিতা মোহাম্মদ, সাং নড়ালিয়া, বাড়বকুণ্ড এবং পারভেজ (২৪) পিতা: আব্দুল খালেক, সাং দক্ষিণ মাহমুদাবাদ, সীতাকুণ্ড। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, দূর্ঘটনা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে এগিয়ে আসি এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.