বিএফইউজে’র নব-নির্বাচিত নেতাদের দায়িত্ব গ্রহণ

0

সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নব-নির্বাচিত কমিটির নেতারা দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে তাদের দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ দেশব্যাপী নির্বাচিত নেতাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় কোষাধ্যক্ষ দীপ আজাদ, চট্টগ্রাম বিভাগের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ।

এদিকে সংগঠনের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত নেতারা আগামী ১ আগস্ট টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.