বিশেষ প্রতিবেদক :: মানুষের দৈনন্দিন জীবনে রান্নার জন্য গ্যাসের ব্যাবহার অত্যন্ত গুরুত্বপূর্ন, বিশেষ গুরুত্ব বিবেচনা না করে বিশেষ প্রচারনা ছাড়াই গ্যাস বন্ধ করে দেওয়ায়, সাধারন মানুষ রান্না করা খাদ্যের তীব্র সংকটের সম্মুখীন হয়।
আজ শুক্রবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে বিনা নোটিশে কে.জিএল কোং এভাবে গ্যাস বন্ধ করে দেওয়ায়, সাধারন মানুষ তীব্র সংকটের সম্মুখীন হয়।
শুক্রবার হওয়াতে সকল লোক প্রায় বাসাবাড়ী তে থাকা তীব্র খাদ্য তৈরির সংকটে পড়েছেন। এর ফলে দুপুর থেকেই নিকটস্থ সকল হোটেল-রেস্তোরা,খাবার দোকানে উপচে পড়া ভিড় ও বাড়তি দামে বিরানী-ভাত,অসময়ে রুটি,পরাটা কিনতে লাইনে-লাইনে সারিবদ্ধ ভাবে দুপুরের চাহিদা মেটাতে ব্যতিব্যস্থতায় নগরীর সকল বয়সের মানুষ কে টিফিন ক্যারিয়ার,বয়েল নিয়ে দিক-বেদিক ছুটোছুটি করতে দেখতে পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে যে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আওতাভুক্ত সকল এলাকায় আগামী ৩দিন গ্যাস সমস্যা থাকতে পারে।
এ বিষয়ে কে.জিডিএল কোং(কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন) এর কোন কর্তা ব্যক্তির সঠিক জবাব পাওয়া সম্ভব হয়নি।
