বক্সির হাট যুব ফোরামের উদ্যোগে ১৫ আগষ্ট এর প্রস্তুতি সভা
সিটি নিউজ,চট্টগ্রাম : জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে ৩৫ নং বক্সিরহাট ওয়াড যুব ফোরামের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ২৭ জুলাই সকাল ১১ টায় খাতুন গঞ্জ আমিন মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে বক্সির হাট ওর্য়াড যুব ফোরামের সভাপতি এমদাদুল হক রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সোহেলের সঞ্চলানায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আবছার উদ্দিন, বিশেষ অতিথির কোতোয়ালি থানার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, আবু মোহাম্মদ ইউছুপ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম,আইন বিষয়ক সম্পাদক শওকতউল ইসলাম দুলাল,তথ্য ও গবেষণা সম্পাদক বাবু দোলন দাশগুপ্ত, শ্রম বিষয়ক ওমর মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ কামরুল, ওয়াড যুবলীগ নেতা এইচ এম জামশেদ,আসিফ হায়দার ,রিপন দেবনাথ, আমিরুল কবির সুমন, মোঃ নবাব, নগর ছাত্রলীগের সদস্য ফাহাদ আসিফ, ওমর গণি এম.ই.জ কলেজ ছাত্রলীগ নেতা আবদুল আল নোমান, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা সাইফ নোমান, ওয়াড ছাত্রলীগ নেতা রবিন ,আরফাত, আকাশ, সোহেল, লেলিন,প্রমূখ। সভার পরে ৩৫ নং বক্সিরহাট ওয়াডের ছাত্র ফোরামের নব গঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়। আবদুল্লাহ আল নোমানকে আহবায়ক এবং ফাহাদ আসিফ, আবদুল্লাহ আল মারুফ, সাইফ নোমান, মোহাম্মদ ফয়সালকে যুগ্ন আহবায়ক করা হয়।
