সিটি নিউজ ডেস্কঃ প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ উত্তীর্ণ শিক্ষার্থী ও গুণীজনদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।
আজ শনিবার ( ২৮ জুলাই) অনুুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহম্মেদ মানিক, আকবরশাহ্ ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দীন, খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুমিনুল হক, জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সন্তান ও সংগঠক কাজী মাহমুদ ইমাম বিলু, সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মাসুদ করিম টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পুলক খাস্তগীর, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আহসান পিকু,
মতিঝর্ণা ইউনিট আওয়ামলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মাহবুবল আলম, আনিসুর রহমান, এনামুল হক বকুল, সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক জি.এস. সাইফুদ্দীন আহমেদ, সাবেক এ.জি.এস. মাইনুল হক লিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াছিন আরাফাত, সিটি কলেজ ভিপি আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী,
মহানগর ছাত্রলীগের ধর্ম সম্পাদক মোঃ সোহেল, সহ-সম্পাদক ওসমান গনি, সদস্য সচিব রিদোয়ানুল কবির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসাদুজ্জামান জেবিন, মহানগর ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম বাবলু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা উজ্জ্বল চৌধুরী, সাহেদ আহমেদ সাজু, মোঃ দ্বীন ইসলাম, মাইনুল হাসান, ফয়সাল আহমেদ, মোঃ দিদার প্রমুখ।
