সিটি নিউজ ডেস্কঃ বিশিষ্ট শিক্ষাবিদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে.এম. বেলায়েত হোসেন বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের মাটি খুবই উর্বর। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশটিতে সোনা ফলে। এই মাটিতে উৎপাদনের ফলে কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না।
যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র এসেছে, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই মাটির প্রতি তাদেরই টান বেশি। সেই টানের তাগিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের স্মরণে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লক্ষ শহীদদের স্মরণে গাছের চারা বিতরণ আহ্বানের কর্মসূচী অনুসারে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হালিশহর যুব কল্যাণ পরিষদ ও অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নারীনেত্রী হুরে আরা বিউটি। কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদ রোকেয়া। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী, মনজুরুল আলম রিমু, যুবনেতা আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূঁইয়া, দিদারুল আলম দিদার, শাহেদুল ইসলাম শাহেদ, মাজহারুল ইষলাম সাজু, মো: নাছির হোসেন, মো: রবিন, মো: বাপ্পা, মাসুদ রানা, মো: হুমায়ূন।
আজ শনিবার ( ২৮ জুলাই) নগরীর হালিশহর থানায় বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদ মাহমুদের উদ্যোগে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় ও হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ৬০০ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। ২টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর হাউজিং এস্টট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা সাহা, সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন, রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সানু সাহা, শিক্ষিকা নাঈমা বেগম, বিপাশা বড়ুয়া, শাহিনা আক্তার, রোকেয়া বেগম, সোনিয়া হায়দার, ডলি রাণী দেবী।
উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিবিদ সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের শহীদেরা আমাদের নিঃশ্বাসে ও প্রশ্বাসে মিশে আছে। বৃক্ষ বা গাছের চারা আমাদেরকে বাঁচার শক্তির যোগান দেয়। ৬ ঋতুর এদেশে উৎপাদিত খাদ্যশস্য, ফলমূল বিদেশে রপ্তানি হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে আমাদেরকে বেশি বেশি বৃক্ষ বা গাছের চারা রোপণ করতে হবে।
এসময় অনুষ্ঠানস্থল রাবেয়া বসরী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের মাঝে ২০০টি বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা তুলে দেন। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি এ.কে.এম. বেলায়েত হোসেন, উদ্বোধক ফরিদ মাহমুদ, স্কুলের প্রধান শিক্ষিকা-ছাত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে ২টি গাছের চারা রোপণ করেন।
