নিউজ-২৪ এর ৩য় বর্ষপূর্তিতে আজকের সূর্যোদয় ও সিটি নিউজের শুভেচ্ছা
সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন NEWS24-এর ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান ।
শনিবার ২৮ জুলাই দুপুর ২ ঘটিকায় নিউজ-২৪ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিএফইউজে’র নব নির্বাচিত সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর পরিচালনায় এস আলম টাওয়ারে নিজস্ব স্টুডিওতে আনন্দঘন পরিবেশে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
NEWS24 ৩য় বর্ষে পদার্পনে জাতীয় ম্যাগাজিন আজকের সূর্যোদয় ও সিটি নিউজের পরিবারের পক্ষ থেকে স্যাটেলাইট টেলিভিশনটির সফলতা কামনাসহ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকী,সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, দৈনিক আমাদের অর্থনীতির চট্টগ্রাম প্রতিনিধি শহীদুল ইসলাম,সংগঠক রাজীব শাহসহ প্রমুখ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক অঙ্গন ও গণমাধ্যম পরিবারের সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার শুভার্থীগণ এর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নিউজ-২৪।
