সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেন (৫৪) নামের এক বাস যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আজ শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্টে এসআই লিটন দাস এর নেতৃত্ব পুলিশ ঢাকামূখী হানিফ পরিবহন (ঢাকামেট্টো ব-১৫-২৫৯৯) থেকে তাকে আটক করে তার দেহ তল্লাসী করলে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২ লক্ষ ৯২ হাজার ৫শ টাকা। আটককৃত আকরাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার হাতিশও আদর্শ গ্রামের মৃত ছাবের আলীর পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
