জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করুন

0

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এসপিএম পাইপ লাইনে তেল পরিবহন, সময়মত তেল আমদানি, এলপিজি’র প্রসার, এলএনজি আমদানি, তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা, নতুন রিফাইনারি নির্মাণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। পেট্রোবাংলা, বিপিসি বা পিডিবি’র নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে জনস্বস্তি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ রবিবার (২৯ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানি লি. এর প্রধান স্থাপনায় “যমুনা টার্মিনাল অফিস ভবন” উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন,  সরকার কোন ব্যক্তির অসাধুপনা বা দুর্নীতির দায়িত্ব নেবে না। তবে ভালো কাজের প্রণোদনা দেবে। আগামী প্রজন্মকে উন্নয়নের সাথে পরিচয় করার উদ্যোগ নেয়ার অংশ হিসেবে জ্বালানি খাতে ইন্টার্নশীপ চালু করা হবে। দুর্নীতি ও অনাকাংক্ষিত পরিস্থিতি এড়াতে জ্বালানি সেক্টরে অটোমেশন করা প্রয়োজন বলে তিনি এসময় উল্লেখ করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র পরিচালক (বিপণন) মো. সারোয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিপিসি’র পরিচালক (অর্থ) মো. আলতাফ হোসেন চৌধুরী, যমুনা অয়েল কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, যমুনা অয়েল কোম্পানি লি. এর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইয়াকুব বক্তৃতা করেন।

পরে মন্ত্রী নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.