রাজশাহীর এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

0

সিটিনিউজ ডেস্ক:: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০নং ওয়ার্ডের ১৩৭নং কেন্দ্র বিনোদপুরের ইসলামীয়া কলেজে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। মেয়র প্রার্থীদের ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ায় দুপুর সোয়া ১২টার দিকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেয়র প্রার্থীদের ব্যালট শেষের খবর পেয়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ওই কেন্দ্রে আসেন। বিভিন্ন বুথে যান তিনি। পরে এর প্রতিবাদ জানালে প্রিসাইডিং আব্দল্লাহ হিল সাফি নির্বাচন স্থগিত করেন।

এ ঘটনায় বিএনপি প্রার্থী বুলবুল এখনও কেন্দ্রে অবস্থান করছেন এবং এ সমস্যা যতক্ষণ থাকবে ততক্ষণ তিনিও সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।

ওই কেন্দ্রে মোট ভোটার ২২শ’ ৪০ জন। ভোট পড়েছে ৬০০।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.