বোয়ালখালীতে আগুনে পুড়েছে নয়টি বসতঘর

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালীতে আগুনে পুড়ে গেছে নয়টি বসতঘর। বৃহস্পতিবার ভোররাতে হাজী শরীফ মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.শামীম উজ্জমান।

তিনি জানান, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৮ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.