চট্টগ্রামে শিল্পী ফিরোজা বেগমের জন্মবার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান

0

গোলাম সরওয়ার,চট্টগ্রাম :  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবার,অসম্প্রদায়ের কবি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের ঐক্যের কথা বলে গেছেন। কবি নজরুল মানবের মুক্তি এবং বিদ্রোহের সুর ও বাণীতে আজীবন সাম্যের কথা বলে গেছেন। তার অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী আজও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের প্রেরণা। নজরুল সংগীতের কথা বললেই যে শিল্পির নামটি সবার আগে মনে আসে-তিনি কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম। সঙ্গীতের সকল ক্ষেত্রে তার ছিলো সমান পদচারনা। তবে তিনি বিখ্যাত হয়ে আছেন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে। নিজে নজরুলের কাছে গান শিখেছেন, তাকে গান শুনিয়েছেন। তিনি নজরুলসঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন প্রতিটি নজরুল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে।

বৃহস্পতিবার ২আগস্ট সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে নজরুল একাডেমি চট্টগ্রাম এর অায়োজনে কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম এর ৯২ তম জন্মবার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠানে বক্তারা উল্লেখিত কথাগুলো বলেন।

নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার নব নির্বাচিত সভাপতি সাংবাদিক ও গীতিকবি একেএম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ফাহমিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাধব দীপ,সাংবাদিক নাসির উদ্দীন হায়দার,সংগঠক ও সমাজকর্মী অধ্যাপক সায়রা বানু রৌশনী, সাবেক প্রধান প্রযোজক এম এম তিতাস।

শেষে শুরু হয় কবি নজরুল ও শিল্পী ফিরোজা বেগম এর সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন নজরুল সংগীত শিল্পী বশিরুল ইসলাম,সোহরাব খান,এস বি সুমি,ইকবাল পিন্টু,ফাহমিদা রহমান,প্রিয়াংঙ্কা ভট্টাচার্য,মানস দাশ,অালী হোসেন শাওন,শুভ দাশ,জনি বড়ুয়া।এছাড়াও অধ্যাপক সায়রা বানু রৌশনী কবিতা অাবৃত্তি করে সকলকে মুগ্ধ করে।

সংগীতানুষ্ঠানে বাদক ছিলেন কী বোর্ড নীখীলিশ বড়ুয়া,বাঁশিতে প্রানেশ,তবলা রোমেন বিশ্বাস এবং সাউন্ডে ইলিয়াছ ইলু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল সিটিনিউজ বিডি ডট কম ।

অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, যুবলীগ নেতা শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী,রাশেদ চৌধুরী,অাশরাফুল হক টিটু,এ আর কামরুল ইসলাম,ইয়াছিন ভূইয়া,অাশরাফুল অালম সিদ্দিকী,কাহহার সিদ্দিকী, আশেক এলাহী প্রমুখ।

উল্লেখ্য, কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম বিখ্যাত সুরকার কমল দাসগুপ্তের স্ত্রী, দেশসেরা ব্যান্ড মাইলসের হামিন, সাফিন আহমেদের মা তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.