জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ আটক-৭

0

সিটি নিউজ, চট্টগ্রাম :: জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে আটক করেছে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামের খুলশী থানার ওয়ার্লেস মুরগী ফার্ম এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। এসময় শাহজাহান চৌধুরী ছাড়াও আরো কয়েকজনকে আটক করেছে বলে জামায়াত নেতারা জানান।

তারা জানান, ‘দুপুরে শাহজাহান চৌধুরী নগরীর ওয়ার্লেস মুরগী ফার্ম এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিল ও জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাসায় দাওয়াত খেতে যান। খবর পেয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের একটি টিম বাড়িটি ঘেরাও করে শাহজাহান চৌধুরীসহ ৭ জনকে ধরে নিয়ে যায়।’

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে অবস্থান জানতে পেরে গোয়েন্দা পুলিশ শাহজাহান চৌধুরীসহ তার সহযোগিদের আটক করেছে। জামায়াত নেতা শাহাজান চৌধুরীর নামে নগরী এবং সাতকানিয়া লোহাগাড়া থানায় গাড়ি ভাঙচুর গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.