শিক্ষার্থীদের প্রতি সরকার সহানুভূতিশীল: ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: রামপুর ওয়ার্ডে বউ বাজার জামে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলনের সকল দাবী সরকার মেনে নিয়েছে। সম্প্রতি ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ জন শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব এর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান সহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার শীঘ্রই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রতি সরকার সহানুভূতিশীল।

সারা বাংলাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং শিক্ষা খাতে অতিরিক্ত বাজেট বরাদ্দ। মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা কার্যক্রমের প্রচলন করা হয়। যার ফলে দেশের স্বাক্ষরতার হার বৃদ্ধি, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পাচ্ছে সাধারণ জনগণ।

২৫নং রামপুর ওয়ার্ডে বউ বাজার জামে মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বর্তমান সরকারের সারাদেশের মেগা ও উন্নয়ন প্রকল্পগুলো সাধারণ জনগণকে অবহিত করা ও চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে তিনি আজ বউ বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মিলাদ মাহফিলে দেশের বর্তমান প্রেক্ষাপট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের সার্বিক কল্যাণে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব রুহুল আমিন।

এসময় সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুস সালাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ, নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী সিরাজ সওদাগর, গোলাম রসুল, মো: আকবর হোসেন, সাবের আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, জাফর আহমেদ, মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ শফিক, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, আলাউদ্দিন শিপু, মনজুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, মো: জাবেদ, ইয়াছিন ভূঁইয়া, মো: সালাউদ্দিন, ছাত্রনেতা মো: সাইমুন, নুরুল ইসলাম টিপু, শাহেদুল ইসলাম শাহেদ, দিদারুল ইসলাম দিদার, আশরাফুল আলম সিদ্দিকী, মুহিত উল্লাহ আলভী, জাবেদ হোসেন রাব্বি, নিশাদ চৌধুরী, মো: রানা, হোসেন আহমেদ, টিটু তালুকদার, সায়েদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

এসময় আলহাজ্ব ফরিদ মাহমুদ মসজিদ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, ঈমাম-মোয়াজ্জিন সহ সকলকে সাথে নিয়ে মসজিদের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কাজ ঘুরে দেখেন। শেষে সমবেত মুসল্লী, খতিব, ঈমাম-মোয়াজ্জিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে সরকারের উন্নয়ন চিত্রের তথ্য সমৃদ্ধ প্রচারপত্র তুলে দেন।   

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.