চট্টগ্রামে মানবকন্ঠের বিভাগীয় সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মানবকন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. মুছা খালেদের সভাপতিত্বে এবং কবি অরুন ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবকন্ঠের সহ-সম্পাদক কামাল হোসেন টিপু।

অন্যান্যের মধ্যে বক্ত্যব্য রাখেন চট্টগ্রামের খ্যাতিমান কবি নাজিম উদ্দিন এ্যানেল, এসটিডি গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ হোসাইন, মানবকন্ঠের চট্টগ্রাম অফিসের স্টাফ রির্পোটার শেখ মেহেদী হাসান, বশির আলমামুন, ফটিকছড়ী প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,নাইক্ষংছড়ী প্রতিনিধি মো. আবদুর রশিদ, রাউজান প্রতিনিধি এম কামাল উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি আবদুল মজিদ, হাটাজারী প্রতিনিধি মোরশেদুল আলম শিমুল।

সম্মেলনে বক্তারা বলেন, অনেকে এক সাথে দুইতিনটা পক্রিকায় কাজ করেন। এক্ষেত্রে অনেকাংশে সংবাদের গুরুত্ব কমে যায়। তাই একটা পক্রিকায় কাজ করা ভাল। যথা সম্ভব কাউকে তেলা মারা বা তোষামোদি সংবাদ পরিহার করবেন। সাংবাদিকরা হল জাতীর বিবেক । তাই বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রেরণের মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকি পূর্ণ পেশা। ঝুঁকির মধ্যে থেকে নিজেকে রক্ষা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু নেই। তার কাছে আছে সংবাদের গুরুত্ব। প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই হলুদ ও অপসাংবাদিকতা থেকে নিজেকে দুরে রেখে প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে আপনারা মানবকন্ঠের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মানবকন্ঠের বান্দরবন প্রতিনিধি মংখিং মারমা,চট্টগ্রাম অফিসের বিজ্ঞাপন ব্যবস্থাপক আ,ন, ম সানাউল্লাহ, ফটো সাংবাদিক সাব্বির আহমেদ,পটিয়া প্রতিনিধি ওবাইদুল হক গিবলু,চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রতিনিধি আফছার উদ্দিন,মহেষখালী প্রতিনিধি সরোয়ার কামাল, কর্ণফুলী প্রতিনিধি মো. মহিউদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রতিনিধি আরিফুল হাসনাত, টেকনাফ প্রতিনিধি মো. শাহীন,মীরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন,সংবাদকর্মী এ,কে,এম বেলাল উদ্দিন ও আওলাদ হোসেন ও বিজ্ঞাপন প্রতিনিধি শিমুল চৌধুরী প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.