নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সোমবার (৬ আগস্ট) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের চিহিৃত করে শাস্তির দাবি করেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের উপর হামলা কোনভাবে সাংবাদিক সমাজ মেনে নেবে না। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহিৃত করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সিইউজে নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
