শহীদদের স্মরণে আবর্তন গোষ্ঠী’র “বৃক্ষরোপণ কর্মসূচি”
সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : আবর্তন গোষ্ঠী’র উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৮ইং” সম্পন্ন। ৩০ লক্ষ শহীদদের স্মরণে ৩০ লক্ষ চারাগাছ বিতরণের অংশ হিসেবে পি টি আই স্কুল অডিটোরিয়ামে আবর্তন গোষ্ঠী’র উদ্যোগে ক্লাবের সভাপতি সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিপিটআই ট্রেনিং ইন্সটিটিউটর সুপারিন্টেড কামরুন নাহার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু আহম্মদ, এরশাদ আলী খান ভুট্টো, মো: সেলিম, উপদেষ্টা মুজিবর রহমান, মো: আব্দুল আজিজ, সিনিয়র সদস্য মহসিন সাজু, শামসুল ইসলাম, মিজানুর রহমান, মো: ফযসাল, মো: সালাউদ্দিন,কোষাধ্যক্ষ জুলফিকার আলী মুন্না,পারভেজ রহমান জনি, মো: সোহেল, মো: আরজু, সোয়েব মাহমুদ,শফিক ওয়াহেদ রনি, মামুনুর রহমান মামুন, মো: হারুন, বাচা মিয়া, তরিকুল ইসলাম, আদর সহ ক্লাবের সদস্যরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আমরা যদি সকলে বাড়ির আঙ্গিনায়, রাস্তার আইল্যান্ড, স্কুল মাঠ সহ খালি জায়গায় যদি সকলে ১টি গাছ লাগাতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ চারাগাছ রোপণ করা সহজ হবে। পরে সকলে মিলে স্কুলের মাঠে বিভিন্ন ঔষধি ও ফলজ গাছ সহ ৫০ টিরও বেশী চারা রোপণ করা হয়।
