সুজিত দত্ত,পটিয়া : রাজস্ব খাতের অর্থায়নে পটিয়ার প্রাতিষ্টানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরনের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনীতিতে সম্ভাবনাময় এ খাতের অবদান ক্রমাগতভাবে বেড়েই চলেছে। মৎস্য সেক্টরের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার সুনির্দিষ্ট বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, ইউএনও রাসেলুল কাদের, উপজেলা মৎস্য অফিসার লুৎফুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী ইদ্রিস, পৌরসভা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আইয়ুব বাবুল, বর্তমান সাধারন সম্পাদক আলমগীর আলম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, পৌরসভা আ.লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক রফিকুল আলম, তরুন আ.লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, আরাফাত শাকিল প্রমুখ।
